Thursday 19 November, 2026

For Advertisement

জেলা পরিষদ নির্বাচনে আ.লীগের চূড়ান্ত প্রার্থী হলেন যারা

11 September, 2022 11:42:23

দেশের ৬১টি জেলা পরিষদে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১১ সেপ্টেম্বর) সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এসব প্রার্থী চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীরা হলেন- পঞ্চগড় জেলা পরিষদে আবু তোয়াবুর রহমান, ঠাকুরগাঁও সাদেক কোরাইশী, দিনাজপুরে আজিজুল ইমাম চৌধুরী, নীলফামারীতে মমতাজুল হক, লালমনিরহাট মতিয়ার রহমান, রংপুরে ইলিয়াস আহমেদ, কুড়িগ্রামে মো. জাফর আলী, গাইবান্ধায় আবু বকর সিদ্দিক।

জয়পুরহাটে খাজা শামসুল আলম, বগুড়ায় মকবুল হোসেন, চাঁপাইনবাবগঞ্জে রুহুল আমিন, নওগাঁয় এ কে এম ফজলে রাব্বি, রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, নাটোরে সাজেদুর রহমান খাঁন, সিরাজগঞ্জে আব্দুল লতিফ বিশ্বাস, পাবনায় আ স ম আব্দুর রহিম পাকন।

মেহেরপুরে আবদুস সালাম, কুষ্টিয়ায় সদর উদ্দিন খান, চুয়াডাঙ্গায় মাহফুজুর রহমান মঞ্জু, ঝিনাইদহ কনক কান্তি দাস, যশোরে সাইফুজ্জামান পিকুল, মাগুরায় পঙ্কজ কুন্ডু, নড়াইলে সুভাস চন্দ্র বোস, বাগেরহাটে শেখ কামরুজ্জামান টুকু, খুলনায় শেখ হারুনুর রশীদ। বরগুনায় জাহাঙ্গীর কবির, পটুয়াখালীতে খলিলুর রহমান, ভোলায় আব্দুল মোমিন টুলু,বরিশালে এ কে এম জাহাঙ্গীর, ঝালকাঠিতে খান সাইফুল্লাহ পনির, পিরোজপুরে সালমা রহমান।

টাঙ্গাইলে ফজলুর রহমান খান ফারুক, জামালপুরে মোহাম্মদ বাকী বিল্লাহ, শেরপুরে চন্দন কুমার পাল, ময়মনসিংহে অধ্যাপক ইউসুফ খান পাঠান, নেত্রকোনায় অজিত কুমার সরকার, কিশোরগঞ্জে মো. জিল্লুর রহমান, মানিকগঞ্জে গোলাম মহীউদ্দিন, মুন্সীগঞ্জে মো. মহিউদ্দিন, ঢাকায় মো. মাহবুবুর রহমান, গাজীপুরে মোতাহার হোসেন, নরসিংদীতে আবদুল মতিন ভূইয়া, নারায়ণগঞ্জে চন্দন শীল, রাজবাড়ীতে এ কে এম শফিকুল মোরশেদ, ফরিদপুরে ফারুক হোসেন, গোপালগঞ্জ মুন্সি আতিয়ার রহমান, মাদারীপুরে মুনির চৌধুরী, শরিয়তপুরে ছাবেদুর রহমান।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore