Thursday 19 November, 2026

For Advertisement

স্বাস্থ্যবিধির উদাসীনতা যেন বিষাদে রূপ না দেয়: কাদের

12 July, 2022 12:10:22

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সমান্যতম অবহেলা, অসচেতনতা এবং স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা যেন ঈদ আনন্দকে বিষাদে রূপ দিতে না পারে সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে।

তিনি বলেন, ঈদ আমাদের ত্যাগের শিক্ষা দেয়, আনন্দ ভাগাভাগি করার শিক্ষা দেয়,- প্রতিবেশী কিংবা অসহায়ের প্রতি উদার-হস্ত হওয়ার দীক্ষা দেয়- তাই সবাই মিলে আসুন ঈদ আনন্দ ভাগাভাগি করি।

রবিবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘আমরা এমন এক সময়ে ঈদ উদযাপন করছি যখন দেশের একটি এলাকার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত এবং করোনার সংক্রমণের ঊর্ধ্বগতিও দৃশ্যমান।’

কাদের বলেন, ‘একদিকে আমরা সবাই মানবিক কারণে বন্যার্ত মানুষের সহায়তায় আন্তরিক থাকবো অপরদিকে করোনা সংক্রমণ রোধে থাকবো সর্বোচ্চ সচেতন।’

দেশবাসীর প্রতি আহ্বান রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পারস্পরিক সৌহার্দ্য এবং সম্প্রীতির মাধ্যমে গড়ে তুলি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ।

দেশবাসী এবং বিশ্বের যেই প্রান্তে বাংলাদেশের নাগরিকগণ জীবন জীবিকার প্রয়োজনে অবস্থান করছেন তাদের সবাইকে আবারো আজকের এই দিনে ঈদের শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore