Thursday 19 November, 2026
For Advertisement
ফের করোনায় আক্রান্ত মির্জা ফখরুল
27 June, 2022 11:16:17
ফের করোনায় আক্রান্ত হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার (২৫ জুন) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় শায়রুল কবির খান জানান, আজ সন্ধ্যা ৬টায় বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে। তিনি ডা. রায়হান রাব্বানীর তত্ত্বাবধায়নে আছেন।
প্রসঙ্গত, আগামীকাল বেলা ১১টায় জিয়াউর রহমান সমাধিতে নবগঠিত যুবদল কমিটির নেতাদের নিয়ে শ্রদ্ধা জানানোর কথা ছিল। মির্জা ফখরুল করোনা আক্রান্ত হওয়ায় তা স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছর ১১ জানুয়ারি কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন তিনি। করোনার বোস্টার ডোজও নিয়েছিলেন মির্জা ফখরুল।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore