Thursday 19 November, 2026

For Advertisement

বৃহত্তর ঐক্যে চেষ্টা: আজ এলডিপির সঙ্গে বসবে বিএনপি

16 June, 2022 10:57:54

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে বিএনপি। এর অংশ হিসেবে আজ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে বসবে দলটি।

বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর মহাখালীতে অলি আহমদের বাসভবনে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

সংলাপে এলডিপির প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন দলটি চেয়ারম্যান অলি আহমদ। বিএনপির পক্ষে নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উল্লেখ্য, বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ডান ও বাম দুই ঘরানার সরকারবিরোধী দলগুলোকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টা করে যাচ্ছে । গত ২৪ মে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে দলটি।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore