Thursday 19 November, 2026
For Advertisement
সারাদেশে কর্মসূচি ঘোষণা বিএনপির
10 May, 2022 5:25:17
রাজধানীসহ সারাদেশে বিএনপি ও বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে দুদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, সারাদেশে বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে আগামী ১২ মে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। একইসঙ্গে ১৪ মে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।
এছাড়া দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ২৯ মে থেকে ৭ জুন পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore