For Advertisement
‘সরকারের দুর্নীতির’ খতিয়ান নিয়ে দুদকে বিএনপি
সরকারের বিভিন্ন দুর্নীতি তথ্য-উপাত্তসহ অভিযোগ জমা দিতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশনে (দুদক) গেছেন দলটির একটি প্রতিনিধি দল।
সোমবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে প্রতিনিধি দলটি দুদক কার্যালয়ে প্রবেশ করে।
প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। দলের সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুও প্রতিনিধি দলে রয়েছেন।
এর আগে বেলা ১১টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তার দল সরকারের বিভিন্ন মন্ত্রী ও কর্মকর্তার দুর্নীতির খতিয়ান নিয়ে দুদকে যাবেন।
তিনি বলেন, দুদক অত্যন্ত সেনসিটিভ ইস্যুগুলো নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি। আপনারা লক্ষ্য করেছেন যে, দুর্নীতি দমন কমিশনে একটু যারা কাজ করতে চান, তাদের স্টাফ অর্থাৎ কর্মকর্তা-কর্মচারী তাদের বিরুদ্ধে দুদকই ব্যবস্থা নেয়। কিছু দিন আগে দেখেছেন যে, একজন কর্মকর্তা শরীফ সাহেবকে বদলি করা হয়েছে এবং পদাবনতি করা হয়েছে একটি বিশেষ দুর্নীতির মামলার তদন্ত করার কারণে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore