For Advertisement
বিএনপি সরকার শেখ হাসিনার কোনো উন্নয়ন দেখে না
বিএনপি সরকার শেখ হাসিনার কোনো উন্নয়ন দেখে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি চিন্তা করে বাংলাদেশ দেউলিয়া হয় না কেন, বাংলার মানুষের কাপড়-চোপড় থাকবে না। দেশের উন্নয়ন হবে না।পত্রিকায় বাসন্তীর ছবি থাকবে। মানুষ না খেয়ে থাকবে-এগুলো বিএনপির চিন্তা।
শনিবার (৯ এপ্রিল) বালাসী নৌবন্দরে বালাসী ও বাহাদুরাবাদের মধ্যে পরীক্ষামূলক লঞ্চ সার্ভিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষ না খেয়ে থাকবে-এগুলো বিএনপির চিন্তা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা বাংলার মানুষ পেট ভরে ভাত খাবে, বিশ্বে ভাল স্থান করে নিবে।
তিনি আরো বলেন, ঐতিহ্যবাহী বালাসী বন্দরে ড্রেজার বেইজ স্থাপন করা হবে। ফলে সেখানে সার্বক্ষণিক ড্রেজার থাকবে। নাব্যতা সচল রাখা হবে; আবার বন্দরটি গতি ফিরে পাবে। বালাসী-বাহাদুরাবাদ রুটে ইতিপূর্বে গৃহীত ফেরি সার্ভিসের উদ্যোগ সফল হয়নি। ওই নৌরুটে পরীক্ষামূলক লঞ্চ সার্ভিস সফলতা পেলে পণ্য ও যানবাহন পরিবহনের জন্য ফেরির ব্যবস্থা করা হবে। সরকার ১০ হাজার কিলোমিটার নৌপথ খননের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে ৭ হাজার কিলোমিটার নৌপথ খনন করা হয়েছে।
এর আগে, প্রতিমন্ত্রী বালাসীঘাটে নদী বন্দরের টার্মিনাল উদ্বোধন করেন। বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. রফিকুল ইসলাম খান, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, ডিসি অলিউর রহমান, এসপি তৌহিদুল ইসলাম প্রমুখ।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore