For Advertisement
সিপিবির নতুন সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক প্রিন্স
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহ আলম। আর রুহিন হোসেন প্রিন্স সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ শুক্রবার দুপুরে দলটির দ্বাদশ জাতীয় কংগ্রেস উত্তর কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় শীর্ষ দুই পদে তাদের নির্বাচিত করা হয়। বর্তমান সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের স্থলাভিষিক্ত হবেন শাহ আলম। গঠনতান্ত্রিক বাধ্যবাধকতার কারণে একই পদে থাকতে পারেননি সেলিম।
নতুন সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সংবাদমাধ্যমকে আরও জানান, ওই সভায় মিহির ঘোষকে সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এ ছাড়া পার্টির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন শামছুজ্জামান সেলিম, এ এন রাশেদা ও শাহীন রহমান। আর সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহকারী সাধারণ সম্পাদক পদাধিকারবলে পার্টির প্রেসিডিয়াম সদস্য।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ‘দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো’ স্লোগান নিয়ে চার দিনের জাতীয় কংগ্রেস বসে সিপিবির। রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে দলের এই দ্বাদশ কংগ্রেসে গোপন ব্যালটে প্রতিনিধিদের ভোটে ৪৩ সদস্যের নতুন কমিটি নির্বাচিত হয়।
কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী, পার্টির পরবর্তী কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ সদস্যসংখ্যা হবে ৪৯। চারদিনের কংগ্রেসে শেষে গত ১ মার্চ সিপিবির পক্ষ থেকে জানানো হয়, ৪ মার্চ শুক্রবার নবনির্বাচিত কমিটির সদস্যরা প্রথম বৈঠক করবেন।
আজ নির্ধারিত সেই বৈঠকেই পার্টির গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি, সাধারণ সম্পাদক, প্রেসিডিয়ামসহ নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore