Thursday 19 November, 2026
For Advertisement
দ্রব্যমূল্য বৃদ্ধি: এবার মাঠে নামছে জাপা
2 March, 2022 5:33:13
নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে নানা কর্মসূচি পালিত হয়েছে। এবার মাঠের কর্মসূচি দিয়েছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার রাজধানীতে মানববন্ধন করবেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। সকাল ১১টায় বিজয় নগর থেকে পল্টন পর্যন্ত এ মানববন্ধন হবে।
বুধবার জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মানববন্ধনে জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুসহ দলের শীর্ষ নেতারা অংশ নেবেন।
দলের নেতাকর্মীদের যথা সময়ে কর্মসূচিস্থলে উপস্থিত থাকার আহ্বানও জানান তিনি।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore