Thursday 19 November, 2026

For Advertisement

সব বিভাগীয় শহরে আজ একযোগে বিএনপির সমাবেশ

28 February, 2022 12:18:53

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপি আজ সোমবার দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ করবে। একযোগে অনুষ্ঠিত হবে এসব সমাবেশ, যাতে বিএনপির শীর্ষ নেতারা অংশ নেবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ঢাকাটাইমসকে একথা জানিয়েছেন।

কেন্দ্র ঘোষিত এই কর্মসূচিতে পরবর্তীতে জেলা, উপজেলা এবং হাটবাজারেও অনুষ্ঠিত হবে।

এদিকে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী ময়মনসিংহ মহানগরের সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া সিলেট মহানগরে অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চট্টগ্রাম মহানগরের সমাবেশে থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বরিশাল মহানগরের সমাবেশে থাকবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, রাজশাহী মহানগর সমাবেশে থাকবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, খুলনা মহানগরের সমাবেশে থাকবেন স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গাজীপুর মহানগরের সমাবেশে থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, আর কুমিল্লা মহানগরের সমাবেশে অংশ নেবেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

ফরিদপুরের সমাবেশে থাকবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, রংপুর মহানগরের সমাবেশে থাকবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও নারায়ণগঞ্জ মহানগরের সমাবেশে থাকবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore