Thursday 19 November, 2026

For Advertisement

মসিউর রহমান রাঙ্গার স্ত্রী আর নেই

14 February, 2022 12:01:54

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ সাবেক প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এমপি সহধর্মিনী রাকিবা নাসরিন (৫৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি অইন্নাইলাইহি রাজিউন রাজিউন)। সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যু হয় তার। এদিন রাত দেড়টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে জাপা।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি- ০২ খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মসিউর রহমান রাঙ্গার সহধর্মিণী রাকিবা নাসরিন দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভুগছিলেন। মৃত্যকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে।

মসিউর রহমান রাঙ্গা এমপি জানিয়েছেন, তার স্ত্রী দীঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। সোমবার (১৪ ফেব্রুয়ারি ) দুপুর ১২টায় গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী করবস্থানে তাকে দাফন করা হবে। রাকিবা নাসরিন বিভিন্ন সামাজিক কমকান্ডের সঙ্গে জড়িত ছিলেন। একপুত্র ও কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

রাকিবা নাসরিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা এমপির সহধর্মিণী রাকিবা নাসরিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore