Thursday 19 November, 2026

For Advertisement

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন মায়া ও কামরুল

7 February, 2022 5:06:10

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন দলটির নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এবং সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে এ দুজনকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এমপি গত ২০ ও ২১ ডিসেম্বর ২০১৯ অনুষ্ঠিত দলের ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এবং অ্যাড. কামরুল ইসলাম এমপিকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পদে মনোনয়ন প্রদান করেছেন।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী দলটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯ জনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম নিয়ে সভাপতিমণ্ডলী। ২০১৯ সালের জাতীয় সম্মেলনের পর ঘোষিত কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ১৭ জন।

২০২১ সালেরে ১৪ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মারা যান সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। আর ২০২০ সালের ১৩ জুন মারা যান সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য মোহাম্মদ নাসিম। একই বছরের ১০ জুলাই মারা যান সভাপতিমণ্ডলীর অপর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন।

এই তিনজনের মৃত্যুতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর তিনটি পদ শূন্য হয়। শূন্যপদেই সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পেলেন মায়া ও কামরুল।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore