Thursday 19 November, 2026
For Advertisement
খালেদা জিয়াকে দেখতে কোকোর মেয়ে ঢাকায়
6 February, 2022 5:53:34
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে ঢাকায় এসেছেন তার নাতনি প্রয়াত আরাফাত রহমান কোকোর বড় মেয়ে জাফিয়া রহমান। জানা গেছে, রবিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় প্রবেশ করেন তিনি। জাফিয়া রহমান সরাসরি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানে আসেন।
এর আগে, প্রায় আড়াই বছর ঢাকায় ছিলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও ছোট মেয়ে জাহিয়া রহমান। গত ১৫ জানুয়ারি ছোট মেয়ে জাহিয়া রহমান ও পরের দিন ১৬ জানুয়ারি শর্মিলা রহমান ঢাকা থেকে লন্ডন চলে যান।
দীর্ঘ ৮০ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে ১ ফেব্রুয়ারি গুলশানের বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি এখন নিজ বাসায় অবস্থান করছেন।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore