For Advertisement
ছাত্রলীগ নেতাদের সঙ্গে ভিডিও কলে কথা বললেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার শীর্ষ চার নেতার সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাবি শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সম্মেলন ও ছাত্রলীগের সার্বিক অবস্থা নিয়ে কথা বলতে প্রধানমন্ত্রীকে ভিডিও কল দেন। এ সময় তারা প্রায় ১০ মিনিট কথা বলেন।
ফোনালাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হলের নতুন নেতৃত্ব, হল কমিটি বাছাইয়ের প্রক্রিয়া, বর্তমান হলগুলোর অবস্থা, ছাত্ররাজনীতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নতুন নেতৃত্বে আসা সভাপতি ও সাধারণ সম্পাদকদের স্বাগত জানান প্রধানমন্ত্রী। নতুন কমিটি দেওয়ায় চার নেতাকে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সাদ্দাম হোসেন ঢাকা টাইমসকে বলেন, ‘আমরা মাননীয় নেত্রীর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের হল কমিটির নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে কথা বলেছি। পাশাপাশি আমরা আমাদের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে নেত্রীকে অবহিত করেছি। নেত্রী আমাদের কথা শুনেছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।’
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore