Thursday 19 November, 2026
For Advertisement
আ.লীগের সাবেক এমপি হানিফ আর নেই
4 December, 2021 5:15:14
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ হানিফ আর নেই।
শনিবার বেলা ১১টা ১০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক হানিফ আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দুই ছেলে তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore