Sunday 23 August, 2026

For Advertisement

সিটি নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম নিলেন আইভীসহ ৪ জন

30 November, 2021 10:40:34

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী।

সোমবার দুপুরে ঢাকার ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ (গুলিস্তান) কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে ২৫ হাজার টাকার বিনিময়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কাদির, আদিনাথ বসু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

আওয়ামী লীগের মনোনয়ন পেতে এ দিন আরো ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore