Thursday 19 November, 2026

For Advertisement

‘খালেদা জিয়ার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা যাবে’

29 November, 2021 9:02:40

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা যাবে। তবে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে তাঁকে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।’

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যে কোনো স্থানে খালেদা জিয়া চিকিৎসা নিতে পারেন। তবে বিদেশে যেতে চাইলে তাকে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তিনি চাইলে চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনতে পারবেন।

বৈঠ‌কে খা‌লেদা জিয়ার ইস্যু ছাড়াও কো‌ভিড, কপ-২৬, রো‌হিঙ্গা, জলবায়ুসহ এল‌ডি‌সি ইস্যু নি‌য়েও আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, কূটনীতিকদের সঙ্গে কোভিড পরিস্থিতি, কোপ-২৬, এলডিসি নিয়ে আলোচনা হয়েছে। জলবায়ুসহ বেশ কিছু খাতে বাংলাদেশের সংকট রয়েছে। এসব খাতে বাংলাদেশ সহযোগিতা চেয়েছে। বিশেষ করে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের অবশ্যই মিয়ানমারে ফিরে যেতে হবে। জাতিসংঘে রেজুলেশন নিতে সৌদি আরবের প্রত্যক্ষ ভূমিকার জন্য ধন্যবাদ জানান মো‌মেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore