Thursday 19 November, 2026

For Advertisement

খালেদার সুস্থতা কামনায় দেশজুড়ে নেতাকর্মীদের দোয়া

26 November, 2021 5:13:41

গুরুতর অসুস্থ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে জুমার নামাজ শেষে মসজিদে মসজিদে দোয়া করেছেন বিএনপি নেতাকর্মীরা। এছাড়া হিন্দু ধর্মালম্বীদের মন্দিরসহ সব ধর্মীয় উপাসনালয়ে করা হয়েছে বিশেষ প্রার্থনা।

শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এই আয়োজনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। ছিলেন জোটের শরিক দলের নেতারাও।

বায়তুল মোকাররমে এই দোয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ,নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার ছাড়াও আরও ছিলেন আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষকদল সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ।

বিএনপির শরিক ও সমমনা দলের নেতাদের মধ্যে ছিলেন এলডিপির একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির একাংশের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore