Wednesday 23 September, 2026

For Advertisement

খালেদা জিয়ার মুক্তি দাবিতে যুবদলের সমাবেশ চলছে

25 November, 2021 12:18:17

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার সুযোগের দাবিতে ডাকা সমাবেশ শুরু হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়।

সমাবেশে রাজধানী এবং এর আশপাশের এলাকা থেকে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দিয়েছেন। এ সময় তারা অনতিবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিএনপির সমাবেশ ঘিরে এ এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore