Thursday 19 November, 2026

For Advertisement

ঢাকায় বিএনপির সমাবেশ শুরু

22 November, 2021 11:05:16

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য দাবিতে রাজধানীতে বিএনপির সমাবেশ শুরু হয়েছে।

সোমবার সকাল পৌনে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে কুরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি এই সমাবেশের আয়োজন করেছে।

এদিন সকাল ৮টা থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড় বাড়ছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে তার বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরই মধ্যে সমাবেশে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম প্রমুখ।

এর আগে গত শনিবার একই দাবিতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গণঅনশন কর্মসূচি পালন করে বিএনপি নেতাকর্মীরা। পরদিন রোববার জাতীয় সংসদের সামনে মানববন্ধন করে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান বিএনপির সংসদ সদস্যরা।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore