Thursday 19 November, 2026

For Advertisement

খালেদা জিয়াকে বিদেশ নিতে বিএনপির অনশন, হুশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

19 November, 2021 9:51:23

বিএনপির গণঅনশনের বিষয়ে আমাদের কিছু বলা বা করার নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হুশিয়ারি দিয়ে বলেছেন, অনশনের নামে কেউ রাস্তায় নেমে অরাজকতা পরিস্থিতি তৈরি করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

শুক্রবার বিকালে রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজাবাজার এলাকার নাজনীন স্কুল মাঠে ৯৯ নম্বর ওয়ার্ডের সব ইউনিট আওয়ামী লীগের সম্মেলনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের ধারা অনুযায়ী শাস্তি স্থগিত রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিদেশে যাওয়ার বিষয়ে আইনমন্ত্রী আইনের ব্যাখ্যাও দিয়েছেন। আমরা এটা বলতে চাই, খালেদা জিয়া ভালো চিকিৎসা পান, সুস্থ হোন আমরাও সেটা চাই। তবে দেশের প্রচলিত যে আইন রয়েছে তার বাইরে গিয়ে কিছু নয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আগামীকাল (শনিবার) রাজধানীসহ সারা দেশে গণঅনশনের কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন। ঢাকার পাশাপাশি দেশের মহানগর ও জেলা পর্যায়ে সকাল ৯টা থেকে বিকাল চারটা পর্যন্ত এই কর্মসূচি সফল করতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান ফখরুল।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore