Thursday 19 November, 2026

For Advertisement

সারা দেশে উন্নয়নের জোয়ার চলছে : পরিকল্পনামন্ত্রী

19 November, 2021 6:41:10

বিএনপিকে উদ্দেশ্যে করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, রাজনীতিতে নির্বাচনের বিকল্প পৃথিবীতে এখনও কেউ আবিষ্কার করতে পারেনি। বিএনপি নির্বাচনে আসবে না, আবার নামে-বেনামে তাদের লোকজন নির্বাচন করবে, এমন কাণ্ড!

তিনি বলেন, সারা দেশে উন্নয়ন কাজের একটা জোয়ার চলছে। বাংলাদেশে এমন কোনো জায়গা নেই, যেখানে উন্নয়ন হচ্ছে না। সর্বত্র উন্নয়নের জোয়ার চলছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবিচল ইচ্ছা ও সাহসের কারণে হচ্ছে।

আজ শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে তিনি মৌলভীবাজার পৌরসভার বাস্তবায়নে শহরের শান্তিবাগ এলাকায় মনুনদীর পার সৌন্দর্যবর্ধন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে এ কাজের মধ্যে রয়েছে ওয়াকওয়ে, ল্যান্ডস্ক্যাপিং, দুর্লভ ফুল ও ফলের গাছ রোপণ, এবং রাস্তার সৌন্দর্য বর্ধনকরণ।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আরো বলেন, মসজিদ-মন্দির-গীর্জা সকল কিছু মিলে বাংলাদেশ। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান, মনিপুরী, সাওতাল, খাসিয়া-গারো সকলের বাংলাদেশ। মানুষে মানুষের কোনো ভেদাভেদ নেই। সকল মানুষ সমান সুযোগ-সুবিধা ও অধিকার নিয়ে বসবাস করবে। সকলে মিলে একটি পরিবার।

পৌর মেয়র মো. ফজলুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভপতি নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান। এ ছাড়া বক্তব্য রাখেন ৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালেহ আহমদ পাপ্পু।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore