Thursday 19 November, 2026

For Advertisement

বুকে ব্যথা নিয়ে সিসিইউতে মির্জা আব্বাস

17 November, 2021 1:06:47

বুকে ব্যথা নিয়ে হাসপাতালের সিসিইউতে (কার্ডিয়াক/করোনারি কেয়ার ইউনিট) ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শাজাহানপুরের নিজ বাসায় অবস্থানকালে মঙ্গলবার রাতে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন মির্জা আব্বাস। এরপর রাত দেড়টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার (অ্যাপোলো) হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি।

বর্তমানে কিছুটা সুস্থ আছেন বিএনপির এই নেতা। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আব্বাসপত্নী আফরোজা আব্বাস।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore