Sunday 23 August, 2026

For Advertisement

রেজা কিবরিয়া ও নুরের বিরুদ্ধে মামলার আবেদন

27 October, 2021 9:33:46

নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হকসহ তিনজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আল মামুনের করা এ আবেদন সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করেছে পুলিশ। আজ বুধবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগ থানায় রেজা কিবরিয়া ও নুরুল হক ছাড়াও যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তারেক রহমানের বিরুদ্ধে মামলার ওই আবেদন করা হয়। তাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক হামলার নির্দেশ ও এতে মদদের অভিযোগসহ রাষ্ট্রদ্রোমূলক অপরাধের অভিযোগ করা হয়েছে।

মামলার আবেদনে বলা হয়, গত ১৫ অক্টোবর হিন্দু ধর্মাবলম্বীদের বিজয়া দশমীর পূজা উৎসবে বাংলাদেশ গণ অধিকার পরিষদের কতিপয় নেতাকর্মী বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ ইন্ধনে নুরুল হক নুর ও রেজা কিবরিয়ার নির্দেশে জে এম সেন হলসহ বিভিন্ন পূজা মণ্ডপে হামলা চালিয়েছে। যাদের কেউ কেউ পরবর্তীতে গ্রেপ্তার হয়েছে। ঘটনার পরপরই যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তারেক রহমান ফেসবুক লাইভে এ ঘটনা অস্বীকার করেন। একই সঙ্গে হিন্দু ধর্মকে অবমাননা করে বক্তব্য দেন। তার ওই বক্তব্য বাংলাদেশে ধর্মীয় বিভেদ সৃষ্টি করে এবং কুমিল্লা, চট্টগ্রামসহ সারাদেশে মন্দিরে হামলায় বিএনপি-জামায়াতের কর্মীদের উস্কে দেয়। তারা রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

এমনকি গত ২৬ অক্টোবর পল্টনের জামান টাওয়ারে গণ অধিকার পরিষদের আহ্বায়ক নিষিদ্ধ সংগঠন জামায়াতের সঙ্গে জোট করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করার ঘোষণা দিয়েছেন- যা দেশের প্রচলিত আইন ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। এছাড়া নুর চট্টগ্রামের জে এম সেন হলের পূজামণ্ডপে হামলাকারীদের নিরপরাধ বলে বক্তব্য দিয়েছেন- যা সাম্প্রদায়িক হামলাকে উস্কে দেওয়ার শামিল। বাংলাদেশে সাম্প্রতিককালে সংখ্যালঘুদের মন্দিরে হামলা, ভাঙচুরের নির্দেশ গোপনে নুরুল হক নুর, রেজা কিবরিয়া ও তারেক রহমান গংদের প্রত্যক্ষ নির্দেশ ও মদদে সম্পন্ন করায় এই তিন আসামির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধে মামলা রুজু করার আবেদন জানাচ্ছি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূত হাওলাদার বলেন, এটি একটি রাজনৈতিক বিষয়। এটি যাচাই-বাছাই করে দেখা হবে।তারপর মামলা নেওয়ার মতো হলে আমরা মামলা নেব।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore