Thursday 19 November, 2026

For Advertisement

ময়মনসিংহ বিভাগের ৮৫ ইউপিতে নৌকা পেলেন যারা

11 October, 2021 9:27:47

ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। সভায় দ্বিতীয় ধাপে ময়মনসিংহ বিভাগের জেলাসমূহের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮৫ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়।

সোমবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে দেশের ৮৪৮টি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর আগে আওয়ামী লীগ ঢাকাসহ কয়েকটি বিভাগের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ বিভাগে চূড়ান্ত হওয়া ৮৫ প্রার্থীর তালিকা দেওয়া হয়। এছাড়া খুলনা বিভাগে একজন প্রার্থী পরিবর্তনের কথা জানানো হয়। ৮৫ ইউপিতে নৌকা পেলেন যারা-

জামালপুর

জামালপুর সদর উপজেলার কেন্দুয়ায় শেখ মাহবুবুর রহমান, শরিফপুরে আলম আলী, লক্ষীরচরে মো. আফজাল হোসেন বিদ্যুৎ, তুলশীরচরে মো. শহিদুল্লাহ, ইটাইলে মো. হাফিজুর রহমান, নরুন্দিতে মো. লুৎফর রহমান, ঘোড়াধাপে মোহাম্মদ ফজলুল হক, বাঁশচড়ায় মো. আ. জলিল, রানাগাছায় মো. আব্দুল জলিল, শ্রীপুরে মো. আজিজুল হক, শাহবাজপুরে মো. আয়ুব আলী খান, তিতপল্যায় মো. আজিজুর রহমান, মেষ্টায় মো. ছানোয়ার হোসেন, দিগপাইতে মো. মিজানুর রহমান, রশিদপুরে আব্দুল্লাহ আল মামুন মনোনয়ন পেয়েছেন।

শেরপুর

শেরপুর সদরের কামারেরচরে মো. হাবিবুর রহমান, চরশেরপুরে মো. রফিকুল ইসলাম, বাজিতখিলায় মো. মুহাম্মদ আলী, গাজীরখামারে মো. আওলাদুল ইসলাম, ধলায় মো. রহিজ উদ্দিন, পাকুড়িয়ায় মো. হায়দার আলী, ভাতশালায় নাজমুন নাহার, লছমনপুরে মো. আ. হাই, চরমোচারিয়ায় মিজানুর রহমান বাবুল, বলাইরচরে মো. মনিরুল আলম, কামারিয়ায় মো. সরোয়ার জাহান, রৌহায় মো. সাইফুজ্জামান সোহেল, বেতমারী ঘুঘুরাকান্দিতে মো. আব্দুল মজিদ, চর পক্ষীমারীতে আকবর নৌকা প্রতীক পেয়েছেন।

ময়মনসিংহ

হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়ায় মো. সুরুজ মিয়া, জুগলীতে মোহাম্মদ ছামাদুল ইসলাম, গাজিরভিটায় মো. আবদুল মান্নান, বিলডোরায় মো. জাহাঙ্গীর হোসেন, শাকুয়াইয়ে সাহেদ আলী, নড়াইলে মো. সাইফুল ইসলাম, ধারায় তোফায়েল আহমদ, ধুরাইলে মো. ওয়ারিছ উদ্দিন (সুমন), আমতৈলে মো. আককাছ আলী, স্বদেশীতে মো. খোরশেদ আলী মনোনয়ন পেয়েছেন।

ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়ায় মো. ফজলুল হক, গামারীতলায় মো. আতাউর রহমান, ধোবাউড়ায় মো. নজরুল ইসলাম মুকুল, পোড়াকান্দুলিয়ায় মো. বকুল মিয়া, গোয়াতলায় মো. আলমগীর হোসেন, ঘোষগাঁওয়ে মো. শামছুল হক, বাঘবেড়ে মো. মেহেদী হাসান নৌকা প্রতীক পেয়েছেন।

ফুলবাড়িয়া উপজেলায় নাওগাঁওয়ে মো. আ. রাজ্জাক, পুটিজানায় মো. ময়েজ উদ্দিন তরফদার, কুশমাইলে মো. শামছুল হক, বালিয়ানে হাজেরা খাতুন, দেওখোলায় তাজুল ইসলাম (বাবলু), ফুলবাড়ীয়ায় মো. আতাহার আলী, বাক্তায় মো. নাজমুল হক (সোহেল), রাঙ্গামাটিয়ায় মির্জা মো. কামরুজ্জামান, এনায়েতপুরে মো. বুলবুল হোসেন, কালাদহে মো. ইমান আলী, রাধাকানাইয়ে মো. গোলাম কিবরিয়া তরফদার, আছিমপাটুলীতে এস.এম. সাইফুজ্জামান, ভবানীপুরে মো. জবান আলী সরকার।

নেত্রকোণা

সদর উপজেলার মৌগাতিতে মো. মোস্তাফিজুর রহমান খান, মেদনীতে মো. জিল্লুর রহমান খান নোমান, ঠাকুরাকোনায় মো. আব্দুর রাজ্জাক, সিংহের বাংলা মো. আব্দুর রহিম, আমতলায় মো. আব্দুর রউফ সবুজ, লক্ষীগঞ্জে আব্দুর রব (রব্বানী), কাইলাটিতে মজিবুর রহমান, দক্ষিণ বিশিউড়ায় মো. আবু বকর সিদ্দিক, চল্লিশায় সৈয়দ মাহাবুবউল মজিদ, রৌহায় মো. আব্দুর রশিদ, কালিয়ারা গাবরাগাতিতে মো. আমজাদ হোসেন খান, মদনপুরে মো. মোস্তফা ই কাদের মনোনয়ন পেয়েছেন।

বারহাট্টা উপজেলার বাউসীতে মো. শামছুল হক, সাহতায় পল্টন চন্দ্র সরকার, বারহাট্টায় কাজী সাখাওয়াত হোসেন, আসমায় মো. শফিকুল ইসলাম খান, চিরামে মো. সাইদুর রহমান চৌধুরী, সিংধায় শাহ মাহবুব মুর্শেদ কাঞ্চন, রায়পুরে মো. আলী আকবর তালুকদার নৌকা প্রতীক পেয়েছেন।

আটপাড়া উপজেলার স্বরমুশিয়ায় মো. আব্দুস ছাত্তার, শুনইয়ে মো. রোকন উজ্জামান, লুনেশ্বরে মো. শাহজাহান কবীর, বানিয়াজানে মো. ফেরদৌস মিয়া, তেলিগাতীতে অখিল চন্দ্র দাস, দুওজে সাইদুল হক তালুকদার, সুখারীতে মো. শাহজাহানকে বেছে নিয়েছে আওয়ামী লীগ।

এক ইউনিয়নে প্রার্থী পরিবর্তন

এদিকে খুলনা বিভাগের নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। নতুন প্রার্থী এস, এম, আনিসুল ইসলাম।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore