Thursday 19 November, 2026

For Advertisement

৪২ দিন পর বাসায় ফিরলেন খন্দকার মাহবুব

1 October, 2021 11:48:20

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন অনেকটা সুস্থ হয়ে ৪২ দিন চিকিৎসা গ্রহণ শেষে বাসায় ফিরেছেন। তবে তার পূর্ণ সুস্থতার জন্য দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

আইনজীবী মো. মাসুদ রানা জানান, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত মঙ্গলবার খন্দকার মাহবুব হোসেনকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। শারীরিক দুর্বলতা ছাড়া তিনি এখন অনেকটাই সুস্থ।

গত ১৬ আগস্ট হাসপাতালে ভর্তি হওয়ার তার শারীরিক অবস্থায় অনেক অবনতি হয়েছিল। তাকে এক পর্যায়ে লাইফ সাপোর্টেও নেওয়া হয়।

এদিকে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বারের মসজিদে আসরের নামাজের পর খন্দকার মাহবুব হোসেনের চেম্বারে দোয়া মহাফিলের আয়োজন করা হয়। এতে চার শতাধিক আইনজীবী অংশ নেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি আইনজীবী জয়নুল আবেদীন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, আইনজীবী মোহাম্মদ আলী, আশরাফ উজ্জামান, খন্দকার মাহবুব হোসেনের জুনিয়র আইনজীবী হুমায়ুন কবির মনজু, মাসুদ রানা, মাহবুবুর রহমান দুলাল প্রমুখ।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore