Monday 24 August, 2026

For Advertisement

আওয়ামী লীগকে শক্তিশালী করেছেন শেখ হাসিনা: বাহাউদ্দিন নাছিম

25 September, 2021 5:57:13

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। জনগণের চিন্তা করেছেন বলেই বারবার তিনি নির্বাচিত হয়ে দেশের সফল প্রধানমন্ত্রী হয়েছেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে দেশের মানুষকে একত্রিত করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বে উন্নত বাঙ্গালী জাতি হিসেবে আমাদের যে গর্ব রয়েছে তা একমাত্র বঙ্গবন্ধু কন্যার অক্লান্ত পরিশ্রমের জন্যই। জাতিসংঘের অধিবেশনে সবচেয়ে বেশিবার বক্তব্য রেখে আবারও প্রমাণ করলেন তিনিই দেশের মানুষের একমাত্র বাতিঘর শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, জনগণের ভোটে বার বার নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে সব থেকে বেশিবার দেশের প্রতিনিধিত্ব করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বক্তব্য রাখার মধ্যদিয়ে এ পর্যন্ত তিনি ১৭ বার বক্তব্য দিয়েছেন। একজন প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে তা সর্বোচ্চ এবং এর মাধ্যমে বাঙ্গালি জাতি হিসেবে আমাদের গর্বিত করেছেন।

বঙ্গবন্ধু কন্যাকে অভিনন্দন জানিয়ে বাহাউদ্দিন নাছিম বলেন, জাতির পিতার সুযোগ্য সন্তান হিসেবে বঙ্গবন্ধু কন্যাই জাতিসংঘ সাধারণ পরিষদে দেশের হয়ে ১৭ বার ভাষণ দিয়েছেন বলে তাকে শুভেচ্ছা জানাই।

হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইয়াহিয়া চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি।

এদিকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ প্রান্তে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ম রাজ্জাক, কাজী মোয়াজ্জেম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা প্রমুখ।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore