Sunday 23 August, 2026
For Advertisement
বঙ্গবীর কাদের সিদ্দিকী হাসপাতালে ভর্তি
15 September, 2021 6:40:42
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে দলটির যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার পেটে ব্যথা শুরু হলে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে অধ্যাপক এম. এস আরাফাতের তত্ত্বাবধানে বিএসএমএমইউয়ের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সেখানে আলট্রাসনোগ্রাম করার পর তার গল-ব্লাডারে পাথর ধরা পরে।
বর্তমানে তিনি জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক এ. এইচ এম. তৌহিদুল আলমের চিকিৎসাধীন আছেন। আশু সুস্থতার জন্য তিনি সকলের দোয়া চেয়েছেন বলে জানান ইকবাল সিদ্দিকী।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore