Thursday 19 November, 2026

For Advertisement

ঢাকা মহানগর যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

22 August, 2021 11:10:38

জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক বৈঠকে এই কমিটি গঠন করা হয়েছে।

গতকাল শনিবার (২১ আগস্ট) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সকালে ও দুপুরে রাজধানীতে বিএনপির বিক্ষোভ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর উত্তরে শফিকুল ইসলাম মিল্টনকে আহ্বায়ক ও মোস্তফা জগলুল পাশা পাপেলকে সদস্য সচিব করে নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে। আর ঢাকা মহানগর দক্ষিণে গোলাম মাওলা শাহিনকে আহ্বায়ক ও খন্দকার এনামুল হক এনামকে সদস্য সচিক করে আহ্বায়ক কমিটি করা হয়েছে।

এতে আরও বলা হয়, কমিটির নেতাদেরকে আগামী সাত দিনের মধ্যে কমিটির বাকি পদ পূরণ করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদন নেওয়ার জন্য যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশ দিয়েছেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore