Thursday 19 November, 2026

For Advertisement

বাবুনগরীর জানাজার সময় পরিবর্তন

19 August, 2021 5:33:20

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরীর জানাজার নামাজের সময় পরিবর্তন করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার পরিবর্তে রাত ১১টায় হাটহাজারী মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

হাটহাজারী মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা ইয়াহিয়া জানান, প্রাথমিকভাবে জুনায়েদ বাবু নগরীর জানাজা সময় রাত ১১টায় নির্ধারণ করা হয়েছে। তার দীর্ঘদিনের কর্মস্থল হাটাহাজারী মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।

জুনাইদ বাবুনগরীর মরদেহ বর্তমানে হাটহাজারী মাদরাসায় রাখা হয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে হেফাজতের নেতাকর্মীরা ও মাদরাসার ছাত্ররা মাদরাসার মাঠে আসা শুরু করেছেন।

দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে তিনি মারা যান। এর আগে বেলা ১১টার দিকে হাটহাজারী মাদরাসা থেকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রামে চিকিৎসার জন্য নেওয়া হয়।

জুনায়েদ বাবুনগরী দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শিক্ষা পরিচালক ছিলেন। গেল বছরের ১৫ নভেম্বর তিনি হেফাজতের আমির নির্বাচিত হন। এর আগে ২০১৩ সালে হেফাজত প্রতিষ্ঠার শুরু থেকে তিনি মহাসচিব ছিলেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore