Wednesday 26 August, 2026

For Advertisement

কমিটি পেয়েই নয়াপল্টনে ছাত্রদলের শোডাউন

17 July, 2021 7:49:08

দীর্ঘদিন পর ঢাকার চার মহানগর শাখায় নতুন আহ্বায়ক কমিটি হওয়ার পরই রাজধানীর নয়াপল্টনে শোডাউন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার দুপুরের পর ঢাকার চার সাংগঠনিক মহানগরের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের নেতৃত্বে এই শোডাউন হয়। এসময় তারা বিএনপিপ্রধান বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন।

শনিবার দুপুর থেকেই আলাদা আলাদা মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে উপস্থিত হন চার মহানগর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা।

এসময় দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হওয়া নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে স্লোগান দিতে থাকেন।

পরে ছাত্রদল নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে কাকরাইলের নাইটেঙ্গেল মোড় হয়ে কার্যালয়ের সামনে গিয়ে মিছিল শেষ করেন।

এসময় মহানগরের নবনির্বাচিত নেতারা ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল করে বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক পাভেল শিকদার, সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জসীম সিকদার রানা, সদস্য সচিব রুহুল আমিন সোহেল, ঢাকা মহানগর পূর্বের আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন, ঢাকা মহানগর পশ্চিমের আহ্বায়ক মহাসীন সিদ্দিক রনি ও সদস্য সচিব আশরাফুল ইসলাম মামুন উপস্থিত ছিলেন।

গত বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সংগঠনের সুপার ইউনিট খ্যাত ঢাকা মহানগরের চারটি ইউনিটের দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore