For Advertisement
মওদুদের মৃত্যুতে তারেক রহমানের শোক
মারা গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় ৬ টা ৩০ মিনিটে মারা গেছেন বিএনপির এই শীর্ষ নেতা (ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন) বিএনপির প্রেস উইং থেকে মঙ্গলবার কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিএনপির শীর্ষ পর্যায়ের এই নেতার মৃত্যতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
উন্নত চিকিৎসার জন্য গত ২ ফেব্রুয়ারি মওদুদ সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ চার্লস থোর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। তার স্ত্রী হাসনা মওদুদও সিঙ্গাপুর রয়েছেন।
রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস ও বুকে ব্যথা অনুভব করলে গত বছরের ২৯ ডিসেম্বর মওদুদকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে ডা. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসা নেন। হার্টে ব্লক ধরা পড়ায় তার হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়। এরপর ১৩ জানুয়ারি হাসপাতালটির সিসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।
পরে ২০ জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। এরপর আবার ২১ জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ২ ফেব্রুয়ারি রাত ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশ ছাড়েন মওদুদ আহমদ।
গত সপ্তাহে ম ওদুদ আহমেদকে আইসিইউতে নেওয়া হয়।
মওদুদ আহমেদ বিএনপির ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম, সাবেক সাংসদ ও অষ্টম জাতীয় সংসদে তিনি আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। জিয়াউর রহমান ও এরশাদের শাসনামলে মওদুদ আহমেদ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এরশাদ তাঁকে প্রধানমন্ত্রীও করেন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore