Wednesday 1 July, 2026

For Advertisement

কাউন্সিলর জিন্নাহ আলী আর নেই

4 July, 2021 12:54:52

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জিন্নাহ আলী মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কিডনি সমস্যা নিয়ে গত রবিবার হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন জিন্নাহ আলী। এছাড়াও লিভার সিরোসিস, ডায়াবেটিসসহ নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

জিন্নাহ আলী হাজারীবাগ থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

আজ বাদ জোহর বিজিবি ৫ নম্বর ফটকে (গেইট) মরহুমের নামাজে নামাজে অনুষ্ঠিত হবে। দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ তাপস জানাজায় অংশগ্রহণ করবেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore