Saturday 2 May, 2026

For Advertisement

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি: ইসি আনোয়ারুল

1 November, 2025 4:35:25

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার ও নির্বাচন কমিশন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

শনিবার সকালে পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। কর্মশালার শিরোনাম ছিল ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’।

ইসি আনোয়ারুল বলেন, “সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকার বদ্ধপরিকর। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট অনুষ্ঠিত হবে। সামাজিক মাধ্যমে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হলেও এসব নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সরকার ও নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে, সেই অনুযায়ীই নির্বাচন সম্পন্ন হবে।”

তিনি আরও বলেন, “আমাদের ওপর দেশের ভালো-মন্দ নির্ভর করে। প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে যদি দায়িত্বশীলভাবে ভোটগ্রহণ সম্পন্ন করা যায়, তবে কোনো জেলাতেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে বাধা থাকবে না।”

কর্মশালায় সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, এবং নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রধান মুহাম্মদ মোস্তফা হাসান।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore