Thursday 25 June, 2026

For Advertisement

আজ থেকে শুরু হলো ঈদুল ফিতরের ট্রেনযাত্রা

24 March, 2025 2:53:40

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই আনন্দ ভাগাভাগি করে নিতে নাড়ির টানে বাড়ি ফেরে মানুষ। ব্যতিক্রম হয়নি এবারও। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে অগ্রিম টিকিটে ঘরমুখো মানুষের প্রথম যাত্রা শুরু হয়েছে।

সোমবার (২৪ মার্চ) সকাল ৬টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস। এর মাধ্যমে ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু হলো। এছাড়া সারাদেশের বিভিন্ন জায়গায় চলাচল করা ট্রেনগুলোও চলবে বিশেষ ব্যবস্থায়।

আজ যারা যাত্রা করছেন, তাদের অগ্রিম টিকিট গত ১৪ মার্চ বিক্রি করে বাংলাদেশ রেলওয়ে। আর এই টিকিট বিক্রি কার্যক্রম চলে ২০ মার্চ পর্যন্ত।

সরেজমিনে দেখা গেছে, স্টেশনে ঘরমুখো মানুষের ঢল। তারা ভোরের আলো না ফুটতেই এসে হাজির হয়েছেন, যাতে ট্রেন না মিস হয়ে যায়। সবার চোখে-মুখেই আনন্দের ছাপ।

অর্ণব নামের একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, ঈদের বাকি আরও কিছু দিন। কিন্তু পরে গেলে ভোগান্তি বাড়তে পারে ভেবে আগেভাগেই টিকিট কিনে রেখেছিলাম। সে মোতাবেক আজ বাড়ি যাচ্ছি, মা ও প্রিয়জনের সঙ্গে ঈদ করতে।

এদিকে বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে কমলাপুর, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র‍্যাবের সহযোগিতায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে।

একইসঙ্গে নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

পাশাপাশি র‍্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমনের উদ্যোগ নেওয়া হয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore