Wednesday 29 July, 2026

For Advertisement

নতুন বিমান বাহিনী প্রধানকে পরানো হলো র‌্যাংক ব্যাজ

11 June, 2024 11:39:12

নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খানকে মঙ্গলবার ‘এয়ার মার্শাল’ র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। এদিন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ব্যাজটি পরানো হয়।

সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান নতুন বিমান বাহিনী প্রধানকে এয়ার মার্শালের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

২৬ মার্চ এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদকে এয়ার মার্শাল পদে পদোন্নতি দিয়ে বিমান বাহিনীর নতুন প্রধান হিসাবে নিয়োগ দেওয়া হয়। তিনি ১১ জুন থেকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসাবে তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন। হাসান মাহমুদ বিদায়ী বিমান বাহিনী প্রধান ‘এয়ার চিফ মার্শাল’ শেখ আব্দুল হান্নানের স্থলাভিষিক্ত হলেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore