Friday 1 May, 2026

For Advertisement

রাজউকের নতুন চেয়ারম্যান হলেন এ বিএম আমিনউল্লাহ নূরী

23 April, 2021 3:57:34

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন চেয়ারম্যান হলেন এ বিএম আমিনউল্লাহ নূরী। তিনি এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন।

বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় পদায়নের প্রজ্ঞাপন জারি করে। তবে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা পদে কারো নাম সুপারিশ করা হয়নি।

এর আগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা মোহাম্মদ সাঈদ নুর আলম গত ৪ ফেব্রুয়ারি অবসরোত্তর ছুটিতে যান। পরে পরিকল্পনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব (শিল্প ও শক্তি বিভাগ) সাঈদ হাসান শিকদারকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore