Monday 27 July, 2026

For Advertisement

বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, বেসামাল হাসপাতাল

21 October, 2022 1:50:06

২৭ হাজারের বেশি, মৃত্যু হয়েছে শতাধিক। রাজধানীতে ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বেসামাল হয়ে পড়ছে হাসপাতালগুলো। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বারান্দার মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন অনেক ডেঙ্গু রোগী। চিকিৎসক বলেন, ‘সিট নাই, কী করব? এভাবেই চিকিৎসা দিচ্ছি। এদিকে দেশের অন্যান্য স্থানের মতো গাজীপুর এবং চাঁদপুরেও বাড়ছে ডেঙ্গু রোগী। যাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।

গাজীপুরের তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে গত এক মাসে, ছয়শতাধিক ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। রোগীর চাপে এখানে আলাদা দুটি ইউনিট চালু করে কর্তৃপক্ষ। সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।হাসপাতাল পরিচালক ডা. তপন কান্তি সরকার জানান, হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর চেয়ে প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ায় শুধুমাত্র যাদের প্রয়োজন কেবলমাত্র তাদেরই ভর্তি করা হচ্ছে। চাঁদপুরেও ডেঙ্গু পরিস্থিতির উন্নতি নেই। বেশির ভাগ রোগী রাজধানী থেকে আক্রান্ত হয়ে এখানকার হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গু রোগের বিস্তার ঠেকাতে, সচতেনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহাবুবুর রহমান। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা জানিয়েছে, আগামী মাসের শুরুতে কমতে পারে ডেঙ্গুর প্রকোপ।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore