Tuesday 3 November, 2026

For Advertisement

ঢাকা ছেড়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

16 March, 2022 7:49:45

দুই দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ।

বুধবার (১৬ মার্চ) দুপুর দেড়টায় তিনি ঢাকা থেকে বিদায় নিয়েছেন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বিকেলে দুদিনের সফরে ঢাকায় আসেন। ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ও ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান।

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকালে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বুধবার সকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হয়। পরে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে দুটি সমঝোতা স্মারক সই হয়।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী কেরানীগঞ্জের বসিলায় আরবি ভাষা ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর ভার্চু্য়ালি স্থাপন করেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন তিনি।

২০১৬ সালের মার্চে সৌদি আরবের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর ঢাকা সফর করেন। এবার প্রায় ৬ বছর পর সৌদির কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এলেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore