Wednesday 4 November, 2026

For Advertisement

ঢাকা-রিয়াদ রাজনৈতিক সংলাপ আজ

16 March, 2022 10:10:58

সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সউদ আজ বুধবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে রাজনৈতিক সংলাপে অংশ নেবেন। এটিই হবে দুদেশের প্রথম রাজনৈতিক সংলাপ। স্থানীয় একটি হোটেলে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

সংলাপের মূল আলোচ্য বিষয় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়। এ ছাড়া দেশটিতে বাংলাদেশের শ্রমবাজার, রোহিঙ্গা সংকট এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

সংলাপের মধ্য দিয়ে সৌদি আরব থেকে একটি বড় বিনিয়োগ পাওয়ার সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে বলেও জানিয়েছি সূত্রটি।

এরই মধ্যে সৌদি আরবের বিনিয়োগকারীরা তেল শোধনাগার, পেট্রো কেমিক্যাল কমপ্লেপ, এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র, খাদ্য ও ওষুধ শিল্প, সড়ক ও রেলপথ নির্মাণ, সামরিক ও বেসামরিক বিমান রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ নির্মাণ, সার ও সৌরবিদ্যুৎ খাতে ৬০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন। এছড়াও বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে চায় সৌদি সরকার।

এই রাজনৈতিক সংলাপে দুই দেশের মধ্যে বিনিয়োগ, জনশক্তি রপ্তানিসহ যৌথ সহযোগিতার বিষয়ে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

গত মঙ্গলবার দুদিনের সফরে ঢাকায় আসেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সউদ। আজ বুধবার বিকেলেই ঢাকা ছাড়বেন তিনি।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore