Monday 2 November, 2026
For Advertisement
দ্রব্যমূল্য বৃদ্ধির পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছেন মন্ত্রীরা
13 March, 2022 6:35:01
নিত্যপণ্যের বাজারে অস্থিরতা চলছে বেশ কিছুদিন ধরে। এই পরিপ্রেক্ষিতে দ্রব্যমূল্য পরিস্থিতি ও বাজার পর্যালোচনার জন্য জরুরি বৈঠকে বসেছেন পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী। তাদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালঅ সহ চার মন্ত্রী রয়েছেন।
আজ রবিবার বিকাল চারটার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বসেছে এ বৈঠক।
স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে অংশ নিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মন্ত্রিপরিষদ-সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজপি) বেনজীর আহমেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত আছেন।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore