Saturday 31 October, 2026

For Advertisement

দেশে গণতন্ত্রের ধারা অব্যহত রয়েছে: প্রধানমন্ত্রী

9 February, 2022 9:51:42

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৩ বছর ধরে দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রয়েছে। ফলে সারা দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। উন্নয়নের এই গতিধারা যেন থেমে না যায় সেদিকে সবাইকে লক্ষ রাখতে হবে। আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেয়র আইভীকে শপথবাক্য পাঠ করানোর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তিনি নির্বাচিত জনপ্রতিনিধিদের জনগণের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করারও আহ্বান জানান। ধানমন্ত্রী আরও বলেন, জনগণকে কতটুকু দিতে পারলাম। কতটুক তাদের জন্য করতে পারলাম, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। যতটুকু আপনি দিতে পারবেন, তাতেই আত্মতৃপ্তি, নিজের ভোগবিলাসে না।

এর আগে গত ১৬ জানুয়ারি নাসিক নির্বাচনে জয় পান সেলিনা হায়াৎ আইভী। ১৯২টি কেন্দ্রে ভোটগ্রহণের পর আইভী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৩টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ১৭১টি ভোট। তাদের ভোটের পার্থক্য ৬৯ হাজার ১০২।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore