Friday 11 September, 2026

For Advertisement

শপথ নিলেন আপিল বিভাগের তিন বিচারপতি

9 January, 2022 11:46:55

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া চার বিচারপতির মধ্যে তিনজন শপথ নিয়েছেন। রবিবার বেলা পৌনে ১১টার দিকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথবাক্য পাঠ করান।

শপথ নেওয়া তিন বিচারপতি হলেন বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান শপথ নিতে পারেননি। প্রধান বিচারপতি পরে তাকে শপথ বাক্য পাঠ করাবেন।

এর আগে শনিবার রাতে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে চার বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রবিবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

নতুন চারজনকে নিয়ে আপিল বিভাগে মোট বিচারপতির সংখ্যা দাঁড়ালো আটজনে। আগে যে চার বিচারপতি দায়িত্ব পালন করছেন তারা হলেন বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি মো. নূরুজ্জামান।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore