For Advertisement
ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব
দুই দিনের সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা। তিনি মঙ্গলবার (৭ ডিসেম্বর) ঢাকায় আসছেন।
বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিজয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৫ থেকে ১৭ ডিসেম্বর ঢাকা সফর করবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মূলত এই সফরের প্রস্তুতি চূড়ান্ত করতেই হর্ষবর্ধন শ্রিংলা আসছেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
ঢাকা সফরকালে শ্রিংলা পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে এই প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।প্রসঙ্গত, একই বছরে ভারতের দুই শীর্ষ নেতৃত্ব বাংলাদেশ সফর করছেন। গত মার্চে স্বাধীনতা দিবসে ঢাকা সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore