Monday 16 March, 2026

For Advertisement

ঈদের দিন যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ

17 July, 2021 9:19:07

পবিত্র ঈদুল আজহার দিন দেশের সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। আজ শনিবার (১৭ জুলাই) বাংলাদেশ রেলওয়ের পরিচালন বিভাগের উপ পরিচালক রেজাউল হক কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, আগামী ২০ জুলাই একতা, নীলসাগর, রংপুর এক্সপ্রেস ট্রেনসমূহ চলাচল বন্ধ থাকবে। ২১ জুলাই সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। ২২ জুলাই একতা, সুন্দরবন, নীলসাগর, রংপুর এক্সপ্রেস ট্রেনসমূহ চলাচল বন্ধ থাকবে।

এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের পরিচালন বিভাগের অতিরিক্ত মহা পরিচালক সরদার শাহাদাত আলীও বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore