Wednesday 1 July, 2026
For Advertisement
মালাই চা তৈরির পদ্ধতি
8 June, 2021 10:48:46
উপকরণঃ
– লবঙ্গ ৮টি,
– গোলমরিচ ৬ থেকে ৮টি,
– সবুজ এলাচ ৬ থেকে ৮টি,
– দারুচিনি স্টিক ২ থেকে ৩টি (ছোট),
– আদা গুঁড়া আধা চা চামচ,
– জয়ফল ১/৪ চা চামচ,
– দুধ ১ কাপ,
– পানি ১ কাপ,
– আদা ১ ইঞ্চি,
– চা পাতা ১ টেবিল চামচ,
– চিনি স্বাদমতো।
পদ্ধতিঃ লবঙ্গ, গোলমরিচ, সবুজ এলাচ ও দারুচিনি একসঙ্গে পিষে নিন। একদম মিহি গুঁড়া করার দরকার নেই। আদা গুঁড়া ও জয়ফল গুঁড়া দিন।
প্যানে দুধ ও পানি গরম করুন। আদা ও চা পাতা দিন। তৈরি করা মসলা আধা চা চামচ দিয়ে দিন। বাকি মসলা সংরক্ষণ করতে পারেন মুখবন্ধ বয়ামে।
চায়ের মিশ্রণ ফুটে উঠলে জ্বাক কমিয়ে ৪ থেকে ৫ মিনিট চুলায় রাখুন।
পরিশেষে, চা নামিয়ে কাপে ছাকনি দিয়ে ছেকে পরিবেশন করুন গরম গরম মালাই চা।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore