Tuesday 18 August, 2026

For Advertisement

বর্ষায় উপকারী ৫ ফল

31 July, 2025 11:09:49

চলছে বর্ষা কাল। প্রকৃতিতে ঝিরিঝিরি বৃষ্টি, কখনো রোদ বা স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় একের পর এক রোগবালাই লেগেই থাকে। তবে এ বর্ষায় অত্যন্ত পুষ্টিকর কিছু দেশীয় ফল সে রোগ থেকে অনেকটাই রক্ষা করে। তাই সুস্থ্য-সবল থাকতে জেনে নেই বর্ষাকালের উপকারী ৫টি ফল ও সেগুলোর গুণাগুণ-

১। পেয়ারা:

ত্বক উজ্জ্বল করে।
রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
দাঁত ও মাড়ি মজবুত রাখে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
দৃষ্টিশক্তি উন্নত করে।
মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে।
২। কামরাঙ্গা:

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
হৃৎপিণ্ড সুস্থ ও স্বাভাবিক রাখে এবং বিভিন্ন হৃদরোগ থেকে রক্ষা করে।
বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
ওজন কমিয়ে আনতে সাহায্য করে।
৩। আমড়া:

শরীর চাঙ্গা রাখে।
শরীরের ভিটামিন ও মিনারেলের অভাব পূরণ করে।
হাড় ও দাঁত শক্ত ও মজবুত রাখে।
কোষ্ঠকাঠিন্য দূর করে।
রক্তশূন্যতা দূর করে।
৪। আমলকি:

দৃষ্টিশক্তি উন্নত করে।
হজম ও বিপাক প্রক্রিয়া ত্বরান্বিত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।
ওজন কমাতে সাহায্য করে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে।
রক্ত পরিশোধিত করে।
সর্দিকাশি ও গলা ব্যথা দূর করে।
৫। জাম্বুরা:

জাম্বুরা ওজন কমাতে সাহায্য করে।
জাম্বুরা এসিডিটি বা গ্যাস প্রতিহত করে বলে পাকস্থলী সুস্থ থাকে।
জাম্বুরায় ভিটামিন ‘সি’ আছে বলে রক্তনালির সংকোচন-প্রসারণ ক্ষমতা বাড়ায়।
জ্বর, নিদ্রাহীনতা, মুখের ভেতরে ঘা, ডায়াবেটিস, পাকস্থলী ও অগ্ন্যাশয়ের বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে।
কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে ফলে বিভিন্ন ধরনের হৃদরোগের হাত থেকে রক্ষা করে।
রক্ত পরিষ্কারের ক্ষমতা থাকায় দেহে কোনো ধরনের বিষাক্ত উপাদান প্রবেশ করলে ধ্বংস করতে পারে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore