Tuesday 18 August, 2026

For Advertisement

কাঁচা আমের উপকারিতা

24 April, 2025 11:40:08

ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন কে, পটাসিয়াম, ফোলেট, ফোলেট ও ফাইবারের দারুণ উৎস কাঁচা আম।

আসুন জেনে নেই কাঁচা আম খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে:

কাঁচা আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে।
কাঁচা আমে এক ধরনের এনজাইম থাকে যা প্রোটিন ভাঙতে সাহায্য করে এবং খাবার হজমে সহায়তা করে। এছাড়া আমে থাকা ফাইবার অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
কাঁচা আমে থাকা পেকটিন রক্তে থাকা খারাপ কোলেস্টেরলের মাত্রা প্রাকৃতিকভাবে কমাতে পারে।
কাঁচা আম আমাদের শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে। ফলে গরমে অসুস্থ হয়ে যাওয়ার ঝুঁকি কমে।
কাঁচা আমে থাকা ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখতে পারে।
ভিটামিন ই এর দারুণ উৎস কাঁচা আম। এই ভিটামিন আমাদের ত্বক ভালো রাখে ও ব্রণ থেকে দূরে রাখে।
পটাশিয়াম পাওয়া যায় কাঁচা আম থেকে। পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে।
কাঁচা আমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কয়েক ধরনের ক্যানসারের ঝুঁকি কমাতে পারে।
ভিটামিন বি ৬ রয়েছে কাঁচা আমে। এটি মেটাবোলিজম বাড়াতে পারে ও লিভারের স্বাস্থ্য ভালো রাখে।
ভিটামিন এ এবং ভিটামিন সি পাওয়া যায় কাঁচা আম থেকে। এই দুই ভিটামিন চুলের বৃদ্ধিতে সহায়তা করে এবং চুল পড়া কমিয়ে চুলের স্বাস্থ্য ভালো রাখে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore