Friday 13 March, 2026
For Advertisement
সেহরীতে রাখুন মজাদার রুই মাছের দোপিয়াজা
13 April, 2021 5:44:52
যা লাগবে : রুই মাছ ৬-৭ টুকরা, হলুদ মরিচ গুঁড়া ১ চা চামচ, আদা-রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, মাছের মশলা আধা চা চামচ, টক দই ২ টেবিল চামচ, কাঁচামরিচ ফালি ৫-৬টি, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, তেল ৪ টেবিল চামচ, লবণ স্বাদমতো।
যেভাবে করবেন : মাছের টুকরাগুলো ধুয়ে নিন। একটি পাত্রে মাছের টুকরা টক দই, আদা, রসুন, পেঁয়াজ বাটা, লবণ, মাছের মশলা ভালো করে মেখে ১০ মিনিট মেরিনেট করে রাখুন।
প্যানে তেল গরম করে মেরিনেট করা মাছ হাল্কা বাদামি করে ভেজে তুলে রাখুন। ওই তেলে পেঁয়াজ বাদামি করে অর্ধেক তুলে মেরিনেট করা মাছের মশলা লবণ, কাঁচামরিচ দিয়ে কষিয়ে ভাজা মাছের টুকরা সামান্য পানি দিয়ে রান্না করুন। ঝোল শুকিয়ে তেল মাছের ওপর উঠে এলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করুন।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore