For Advertisement
স্ত্রীর পর করোনায় মারা গেলেন আইনজীবী মঞ্জুরুল
করোনায় আক্রান্ত হয়ে স্ত্রীর মৃত্যুর কয়েকদিন পর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এসএম মঞ্জুরুল আলম। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে তার মৃত্যু হয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক এই তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য ও খুলনা জজকোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর এডভোকেট এস এম মঞ্জুরুল আলম মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮২ বৎসর। তিনি খুলনা জজকোর্টেই নিয়মিত আইনপেশায় ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।
কয়েক দিন আগে মঞ্জুরুল আলমের স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
মঞ্জুরুল আলম ১৯৬৯ সালের ২২ ডিসেম্বর আইন পেশায় যোগদান করেন। পরে ১৯৯১ সালের ৩১ আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আইন পেশা পরিচালনার অনুমতিপ্রাপ্ত হয়েছিলেন। ২০০০ সালের ১১ মার্চ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হয়েছিলেন (আইডি নং ৩০৮২)। তাকে খুলনায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore